হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সাথে সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর আট সদস্যের একটি প্রতিনিধিদল। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) উপাচার্যের দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাইকার বিশ্ব পরিবেশ বিভাগের সিনিয়র বিশেষজ্ঞ জনাব ইচিরো আদাচি। অন্য সদস্যরা হলেন— জনাব হিরোনোরি নিশিকাওয়া, অধ্যাপক ড. কোজো ওয়াতানাবে, মিসেস মাকিকো ফিজিতা, জনাব তোশিয়া সাতো, ড. মাসাহিরো টোকুমুরা, ড. বিজন কুমার মিত্র এবং ড. সুই কানাজাওয়া।

সাক্ষাতে উভয় পক্ষ “ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এর জন্য স্বাস্থ্য ঝুঁকি কমাতে পানি গুণমান পর্যবেক্ষণ ও পরিশোধন প্রযুক্তি বাস্তবায়ন” শীর্ষক একটি যৌথ গবেষণা প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। প্রকল্পটি জাইকা এবং জাপান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা (জেএসটি) অর্থায়ন করছে। এর বাংলাদেশ অংশের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিআই) হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাবির মৎস্য বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, মৎস্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরী, আবহাওয়া বিভাগের চেয়ারপারসন ড. ফাতিমা আক্তার এবং মৎস্য বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রকল্পটি গ্রহণের জন্য জাইকা প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাইকার মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান