হোম > শিক্ষা > ক্যাম্পাস

রমজান উপলক্ষে জবিতে ২৬ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস

প্রতিনিধি, জবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র মাহে রমজান উপলক্ষে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়কালে বিশ্ববিদ্যালয়ের সব স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের নিয়মিত ক্লাস অনলাইনে পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সুবিধা এবং রমজানের সময়সূচি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ইবির শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

৩০ কোটি টাকার যন্ত্র আছে, ব্যবহার খুবই সীমিত

ব্রহ্মপুত্রের কোলে কাশফুলের রাজ্য

আজ থেকে রাবি স্টেশনে থামবে দুটি আন্তঃনগর ট্রেন