হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: চুয়েট ভিসি

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির বাজারে পৃথিবী আজ অনেক চাহিদা-সম্পন্ন। নেটওয়ার্কিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তিভিত্তিক সবকিছুর বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এই অগ্রযাত্রায় অংশগ্রহণ করে এগিয়ে যাচ্ছে। দ্রুত পরিবর্তনশীল এই খাতে যারা যুক্ত হচ্ছে তারা প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়ে তুলতে নেতৃত্ব দিবে।

রোববার, ২৩ নভেম্বর বিকেলে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের উদ্যোগে ‘টেলিভার্স ১.০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুয়েট ভিসি আরো বলেন, চুয়েটের ইটিই বিভাগের এই ধরণের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা, অভিজ্ঞতা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতাকে সমৃদ্ধ করবে। ভবিষ্যতে টেকনোলজি লিডার হিসেবে তৈরি করতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।

ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ শরিফুল আলম, চুয়েটে কেন্দ্রীয় গবেষণা পরীক্ষাগারের (ইউসিআরএল) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার।

বক্তব্য দেন, অধ্যাপক ড. মো. আজাদ হোসেন, সহকারী অধ্যাপক জনাব মো. ফরহাদ হোসেন।

উল্লেখ্য, ইটিই বিভাগের অনুষ্ঠানটি গত ২০ নভেম্বর শুরু হয়। অনুষ্ঠানে ৪টি জাতীয় পর্যায়ের প্রতিযোগীতে অনুষ্ঠিত হয়। এতে দেশের মোট ৩৪ টি বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরতণ করা হয়।

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন

দুই গ্রুপের হাতাহাতি: মোবাইল কেড়ে সাংবাদিকের ভিডিও ডিলেট করালেন ছাত্রদল নেতা

চবিতে ৭ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

বাকৃবিতে শিবিরের ‘বারাকাহ ইফতারে’ সহস্রাধিক ছাত্রীর অংশগ্রহণ

৪ হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের ইফতার

ঝুলে আছে ঢাবি উপাচার্য নিয়োগ, স্থবির কার্যক্রম

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত