হোম > শিক্ষা > ক্যাম্পাস

কৃষির উৎকর্ষ বাড়াতে বাকৃবি কাজ করে যাচ্ছে: উপাচার্য

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, দেশের মাটি, মানুষ, কৃষক, খামারি ও সাধারণ মানুষের অন্নের জোগান নিশ্চিত করা এবং কৃষির উৎকর্ষ বাড়াতে বাকৃবি কাজ করে যাচ্ছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, নিশ্চিতভাবেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার আজকের এই গৌরবোজ্জ্বল অবস্থানে এসে দেশের মাটি, মানুষ, কৃষক, খামারি এবং সাধারণ মানুষের অন্ন জোগানো এবং কৃষির উৎকর্ষতা বাড়াতে ভূমিকা রাখার জন্য চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা পেশায় সুনামের সঙ্গে কাজ করছেন। এটিই বাকৃবির ঐতিহ্য। ভবিষ্যৎ প্রজন্ম বাকৃবিকে আরও সমৃদ্ধ করবে, দেশকে এগিয়ে নেবে এবং বিশ্বকে সেবা দেবে।

তিনি বলেন, বাকৃবি ও জিটিআইয়ের মূল শিক্ষা হচ্ছে উচ্চপদস্থ মানসিকতার গণ্ডি থেকে বেরিয়ে মাটি ও মানুষের সঙ্গে মিশে যাওয়া। কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় এবং বন্যা, খরা ও বিভিন্ন দুর্যোগে কীভাবে সেবা দিতে হয়, সে মানসিকতা তৈরি করাও এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। আমরা কর্মে বিশ্বাস করি, আমরা কাজে বিশ্বাস করি, আমরা সেবা ও সততায় বিশ্বাস করি।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করা দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ কর্মকর্তার মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

জেডএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা