হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাংলাদেশে শাখা স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি শাখা ক্যাম্পাস স্থাপন করতে চায় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা। সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আট সদস্যের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান।

মঙ্গলবার ইউজিসির প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাসান উজ জামান।

প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাছান, ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর বিল শর্টেন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর মাইকেল লিংকন, চিফ গ্লোবাল এনগেজমেন্ট অফিসার ড. ফিওনা রিচার্ডস সহ অন্যান্য সদস্যরা। এছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন।

ইউজিসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। এছাড়া, অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন ।

সভায় প্রতিনিধি দলটি বাংলাদেশে উচ্চশিক্ষার উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারকরণের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্যানবেরার একটি শাখা ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, প্রস্তাবিত এ উদ্যোগ সফল হলে দেশের শিক্ষার্থীরা নিজ দেশেই বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে।

ইউজিসি চেয়ারম্যান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পথ সুগম হবে। ইউজিসি চেয়ারম্যান বিদ্যমান বিধি-বিধানের আলোকে প্রতিনিধি দলকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সভায় উভয় পক্ষই সময়োপযোগী ও ভবিষ্যতমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন, বিশেষ করে বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা, মেশিন লার্নিং ইত্যাদি বিষয়সমূহ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জনে সক্ষম হবে এবং বৈশ্বিক কর্মবাজারে প্রবেশের সুযোগ পাবে।

এছাড়া সভায় একাডেমিক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

এলআর

ঢাবি গ্রন্থাগারে ৩ দিনের পাণ্ডুলিপি-বিষয়ক কর্মশালা শুরু

ঢাবি শিক্ষার্থীর মাস্টার্সে ভর্তিতে আর্থিক সহায়তায় ছাত্রদল নেতা

শাবিপ্রবির ছাত্রীকে হেনস্তা, অভিযুক্তের আবাসিক হলের আসন বাতিল

হাওরে স্বল্পমেয়াদি বোরো চাষে নতুন আশা, বন্যার আগেই কৃষকের ঘরে ধান

জকসুর ক্রীড়া সম্পাদকের পদত্যাগপত্র জমা, ‘গৃহীত হয়নি’ জানালেন ভিপি

হাওরে আগাম বন্যায় ফসল রক্ষায় স্বল্পমেয়াদি ধানই ভরসা

আইকিউএসি’র আয়োজনে রাবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালন

দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে নোবিপ্রবি

রাবিপ্রবি ছাত্রদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা কলেজ কালচারাল ক্লাবের উদ্যোগে ‘লিট এ্যান্ড ক্যাম’ ফেস্ট অনুষ্ঠিত