হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্রী হলগুলোতে শিবির-সমর্থিত প্যানেলের প্রজেকশন মিটিং সম্পন্ন

ডাকসু নির্বাচন

স্টাফ রিপোর্টার

ডাকসু নির্বাচন উপলক্ষে ছাত্রীদের হলগুলোতে শিবির-সমর্থিত প্যানেলের প্রজেকশন মিটিং সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রজেকশন মিটিং সম্পন্ন হয়েছে। এতে হলের আবাসিক নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

এসব মিটিংয়ে নারী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও বিষয় তুলে ধরেন। প্যানেলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যৌথভাবে ও পদ্ধতি অনুযায়ী নারী শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করার আশ্বাস দেন। এ সময় নেতৃবৃন্দ নারী শিক্ষার্থীদের থেকে তাদের চাহিদা ও দাবিগুলো লিখিতকারে সংগ্রহ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

এসব প্রজেকশন মিটিংয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী শিক্ষার্থীদের প্রতি প্যানেলের আহবান ছিল- তারা যেন তাদের মতামত নিঃসংকোচে, বিনা দ্বিধায় প্রকাশ করেন এবং প্রশ্ন করেন, নারী শিক্ষার্থীরাও এতে স্বতঃস্ফূর্ভাবে অংশ নেন।

এ বিষয়ে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের স্নাতক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট- প্যানেলের ইশতেহারগুলো দেখেই মূলত আমি তাদের প্রজেকশন মিটিংয়ে যাই। উনারা কীভাবে তাদের ইশতেহার বাস্তবায়ন করবেন এবং নারী শিক্ষার্থীদের লেন্স থেকে ক্যাম্পাস কেমন হওয়া উচিত সেটা জানতে চান। শিক্ষার্থীরা তা জানিয়েছে। তাদের অ্যাপ্রোচ দেখে মনে হলো- ভালো কিছু হবে।

এ বিষয়ে প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলটিকে ইনক্লুসিভ করার। এবং সেটা হয়েছেও। আমরা নারী শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের বক্তব্য শুনছি, তারা কী রকম ক্যাম্পাস প্রত্যাশা করছে সেটা জানছি। নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে সচেষ্ট হবো।

প্যানেলের জিএস ক্যান্ডিডেট এস এম ফরহাদ বলেন, আমরা শুরু থেকেই কনফিডেন্ট ছিলাম; যতই সিন্ডিকেটেড অপপ্রচার চলুক না কেন আমরা আমাদের বোনদের সমর্থন সবচেয়ে বেশি পাব। আমাদের প্রজেকশন মিটিংগুলোতে আমাদের বোনদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ, প্রশ্ন, কনসার্ন, জিজ্ঞাসা, লিখিত ও মৌখিক পর্যালোচনা এবং সামগ্রিক সহোযোগিতা বোনদের পূর্ণ সমর্থনের ব্যাপারে আমাদেরকে আত্মবিশ্বাসী করেছে। আমরা বিশ্বাস করি, আমাদের বোনরাই আমাদেরকে সঠিক পথ দেখাতে নেতৃত্ব দেবে।

রোববার (৭ সেপ্টেম্বর) নির্বাচনি প্রচারণার শেষ দিনে রোকেয়া হলে সন্ধ্যায় সর্বশেষ প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ৩ সেপ্টেম্বর (বুধবার) শামসুন্নাহার হল, ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল ও ৫ সেপ্টেম্বর (শুক্রবার) কবি সুফিয়া কামাল হলে প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয়। প্রতিটি হলের হল অডিটোরিয়ামেই প্রজেকশন মিটিংগুলো অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা দিবসের সভা বয়কট করলেন শাবির জাতীয়তাবাদী শিক্ষকরা

নানা আয়োজনে তা’মীরুল মিল্লাতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় অধিকার নয়, প্রতিটি মানুষের লালিত আবেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

দৌলতদিয়ায় বাসডুবিতে মা-ভাগ্নিসহ জাবি শিক্ষার্থী নিহত

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের দুই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে ইউজিসি’র নির্দেশনা

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এপিইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে জবি শিক্ষক জহিরুলের মৃত্যু

শহীদ সাজিদের কবর জিয়ারত করে কার্যক্রম শুরু করবেন জবি উপাচার্য