হোম > শিক্ষা > ক্যাম্পাস

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে এ শোভাযাত্রা হয়। এর আগে জাতীয় সংগীত, কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম শুরু হয়।

সকালে র‌্যালি শেষে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের এমপি মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, প্রোভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এরপর সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন ভিসি, প্রোভিসি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা। এছাড়া ৪৯ শিক্ষক-শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনটি ক্যাটাগরিতে তিনজনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

জেডএম

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী