হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদারের বিয়ে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিয়ে করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে এক ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পাত্রী রাফিয়া রেহনুমা হৃদি-ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ছাত্রশক্তি নেতাকর্মী, ঘনিষ্ঠ সহযোদ্ধা ও সহপাঠীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজনে উভয় পরিবারের সদস্যরাও অংশ নেন।

জানা গেছে, আবু বাকের ও হৃদি দুজনই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং আন্দোলনের সময় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বর্তমানে হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের সহ-সভাপতি (ভিপি) এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। হৃদিও একই সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নবদম্পতির ছবি শেয়ার করে তাদের জন্য শুভকামনা জানান। এছাড়া সাবেক সমন্বয়ক আব্দুল কাদের-সহ অনেকেই নতুন জীবনের জন্য দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ইবির শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

৩০ কোটি টাকার যন্ত্র আছে, ব্যবহার খুবই সীমিত

ব্রহ্মপুত্রের কোলে কাশফুলের রাজ্য

আজ থেকে রাবি স্টেশনে থামবে দুটি আন্তঃনগর ট্রেন

সাত মাসেও আদালতে যায়নি অভিযোগপত্র

শিক্ষার্থীবান্ধব সমাবর্তন ফি নির্ধারণের দাবি জবি ছাত্রদলের

ভারতে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ