হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবির ছাত্রী হলে মাদকসহ শিক্ষার্থী আটক, তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি ছাত্রী হলের কক্ষ থেকে মাদক সেবনের সময় এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। এ সময় কক্ষ থেকে গাঁজা, মদের বোতলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থীর নাম ইনিশা। তিনি বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে গাঁজা, দেশি ও বিদেশি মদের বোতল, ধূমপানের বিভিন্ন সরঞ্জাম, একাধিক লাইটার, সিগারেটের অবশিষ্টাংশ এবং সন্দেহজনক তরল পদার্থ উদ্ধার করা হয়।

নওয়াব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক গোলাম মোস্তফা জানান, কক্ষ থেকে তীব্র গন্ধ পেয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে সেখানে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। যেহেতু তিনি ওই হলের আবাসিক নন, তাই সংশ্লিষ্ট বেগম খালেদা জিয়া হল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সামগ্রী জব্দ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অধ্যাপক ড. সুলতানাকে আহ্বায়ক এবং হলের ডেপুটি রেজিস্ট্রার ইয়ার হোসেনকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন রাশেদা খাতুন, নাদিয়া সুলতানা ও শাহানাজ আক্তার।

স্থানীয়দের হামলায় চবি শিক্ষার্থী আহত, প্রতিবাদে চাকসু ও শিবিরের বিক্ষোভ

ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া নাসিমের মুক্তির দাবি ডাকসুর

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি