হোম > শিক্ষা > ক্যাম্পাস

তামীরুল মিল্লাত মহিলা শাখায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

রাজধানীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মহিলা শাখায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মহিলা শাখার ইনচার্জ মাসুদা আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী।

তিনি বলেন, তামীরুল মিল্লাত শুধু গতানুগতিক শিক্ষার প্রসার ঘটায় না, বরং সমাজ সংস্কারের জন্য একদল যোগ্য ও আদর্শ নাগরিক তৈরি করে। আলিম পরীক্ষা তোমাদের উচ্চশিক্ষা ও জীবনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ধর্মীয় নৈতিকতার সমন্বয়ে নিজেদের আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি, তোমরা শুধু পরীক্ষায় সফল হবে না, বরং তোমাদের মেধা ও সততার মাধ্যমে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহিলা নেত্রী আয়েশা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন ডাকসু নেত্রী সাবিকুন্নাহার।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামিক স্কলার ও শিক্ষাবিদ আলী হাসান ওসামা, মাওলানা আবুল কাসেম গাজী, মাওলানা ফছীহুর রহমান, জকসু নেত্রী সুখিমন খাতুন, তাজকিয়া ও সামিয়া রহমানসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা আয়েশা বেগম বলেন, একটি আদর্শ ও উন্নত জাতি গঠনে শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন নারীদের ভূমিকা অনস্বীকার্য। আজকের ছাত্রীরাই আগামী দিনের সমাজ ও পরিবারের মূল কাণ্ডারি। তোমাদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না, বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ থেকে কুসংস্কার ও অন্ধকার দূর করতে হবে। দেশ ও ইসলামের কল্যাণে নিজেদের উৎসর্গ করার মানসিকতা এখন থেকেই ধারণ করতে হবে।

ডাকসু নেত্রী সাবিকুন্নাহার বলেন, মেধাবী ও যোগ্য নারীদের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। তা’মীরুল মিল্লাত তোমাদের যে সাহসিকতা ও হকের ওপর অবিচল থাকার শিক্ষা দিয়েছে, তা বাস্তব জীবনে প্রয়োগ করার সময় এসেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং অর্জিত মেধা দিয়ে দেশের গৌরব উজ্জ্বল করতে হবে।

আলী হাসান ওসামা তার সমাপনী বক্তব্যে বলেন, পরীক্ষা শুধু খাতার পাতায় কিছু লেখার নাম নয়, এটি তোমাদের ধৈর্য ও অধ্যবসায়েরও পরীক্ষা। তোমরা দ্বীনি শিক্ষার যে আলো এখান থেকে অর্জন করেছ, তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখে সততার সঙ্গে এগিয়ে গেলে সাফল্য আসবেই।

তিনি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উপস্থিত শিক্ষক ও ছাত্রীদের অশ্রুসিক্ত ও অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এআরবি

‘স্বশাসিত প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছিল ফ্যাসিবাদী সরকার’

মিটফোর্ডে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা

প্রার্থীর উপস্থিতি না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল

ফিফা বিশ্বকাপ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে

নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজের সন্ধানে 'কুইক রেসপন্স টিম' গঠন

তামিরুল মিল্লাত মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

জকসুর উদ্যোগে জবি ছাত্রী হলে পানির ফিল্টার হস্তান্তর

আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ