হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাকৃবিতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাকৃবি ক্যাম্পাসের অভ্যন্তর দিয়ে যাওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি বলেন, এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আশপাশের কেউ তাকে চিনতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পবিপ্রবিতে শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

নোবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

হল ছেড়ে দিয়ে জাকসু জিএসের আবেগঘন পোস্ট

এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, চবি ছাত্রী সংস্থা

সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

শাবিপ্রবিতে লেক ভরাট করে চলছে গ্যারেজ নির্মাণ

নতুন অর্থবছরে জবির রাজস্ব বাজেট ১৮৬ কোটি ৬০ লাখ টাকা

চবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ

নারী নির্যাতনের অভিযোগে শিবিরের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে নতুন পরিচালক ডা. আবু জাফর