হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য কর্মদিবসে এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন।

আলী রেজা বলেন, ‘আজ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আগে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে। তবে এ বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

ভর্তি পরীক্ষার ফি ও ইউনিট বিন্যাসের বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার বলেন, ‘ভর্তি পরীক্ষার ফি নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে। এখনো ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণ বাকি রয়েছে। তাই এ মুহূর্তে ফি পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।’

এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে বলে জানান তিনি। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ইবির শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

৩০ কোটি টাকার যন্ত্র আছে, ব্যবহার খুবই সীমিত

ব্রহ্মপুত্রের কোলে কাশফুলের রাজ্য

আজ থেকে রাবি স্টেশনে থামবে দুটি আন্তঃনগর ট্রেন