হোম > শিক্ষা > ক্যাম্পাস

হল রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ‘বিরাজনীতিকরণের চক্রান্ত’: বাম জোট

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ এবং ‘বিরাজনীতিকরণের চক্রান্ত’ আখ্যা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। সংগঠনটির নেতারা বলছেন, দখলদারিত্ব বন্ধের অজুহাতে নেওয়া এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করবে এবং প্রশাসনপুষ্ট সংগঠনকে একচ্ছত্র আধিপত্যের সুযোগ করে দেবে।

মঙ্গলবার বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানায় জোটের নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি বিদলীপ রায়, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা, বিপ্লবী ছাত্র যুব-আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিক প্রিয়া এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

লিখিত বক্তব্যে ছায়েদুল হক নিশান বলেন, ‘হল দখল, গণরুম নির্যাতন বন্ধের জন্য প্রশাসনকে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার কথা ছিল। কিন্তু তার বদলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মতো জনতুষ্টিবাদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ডাকসু নির্বাচনের সমসুযোগ ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করবে।’

বক্তারা অভিযোগ করেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দলীয় আনুগত্যে পরিচালিত হচ্ছে, যা শিক্ষার্থীদের নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাসের প্রত্যাশাকে ব্যর্থ করেছে। তারা আরো বলেন, বিরাজনীতিকরণের ফলে গুপ্ত রাজনীতি ও নতুন আধিপত্যের পরিবেশ তৈরি হবে, যা ভিন্নমত দমন ও মব ভায়োলেন্স বাড়িয়ে তুলবে।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা প্রশাসনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে সমালোচনা করে বলেন, ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে শিক্ষার্থী-শিক্ষকদের ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলাই সমাধান। কোনো সংগঠনের নেতা-কর্মীরা হলে অপরাধ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

এসময় জোটের নেতারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাজনীতির বলি না হয়ে নিজেদের ও জনগণের অধিকার রক্ষার রাজনীতিতে যুক্ত হতে হবে এবং বিরাজনীতিকরণের পাঁয়তারা রুখে দিতে হবে।’

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান