হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবিতে শুরু হচ্ছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬। আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বইমেলার উদ্বোধন করবেন শহীদ শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বইমেলার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আশিক খান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

লিখিত বক্তব্যে আশিক খান বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক অনন্য প্রতীক তিনি। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই এই বইমেলার মূল উদ্দেশ্য।

তিনি আরো জানান, বইমেলায় বিভিন্ন প্রকাশনার স্টল থাকবে। পাশাপাশি স্মরণসভা, আলোচনা সভা, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে মতবিনিময় অনুষ্ঠান এবং শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে উচ্চকণ্ঠ হওয়ার একটি মিলনমঞ্চ।

এ সময় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শহীদ শরিফ ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, সেটাকে এগিয়ে নিতে আমাদের এই আয়োজন।

তিনি জানান, প্রতিবছর ধারাবাহিকভাবে এই বইমেলা আয়োজন করা হবে।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান