হোম > শিক্ষা > ক্যাম্পাস

খুবির রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে নোমান-আবির

প্রতিনিধি, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি’র ২০২৬–২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আদনান শাহ আবির।

সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের এম এম তামিম হাসান, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শেরিনা আক্তার সুমা এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আব্দুল মান্নান জয়। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গণিত ডিসিপ্লিনের মো. শামীম আহমেদ লিওন।

এ ছাড়া পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অনিন্দিতা বিশ্বাস সার্ভিস প্রজেক্ট চেয়ার, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ফারজানা জাহান ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের তাসমিয়া হাসান পাবলিক ইমেজ চেয়ার, মো. তানভীর হোসাইন, পাইলট বিশ্বাস ও তাকবির হোসাইন শাওন যুগ্ম সম্পাদক এবং নির্ঝর চন্দ্র মণ্ডল যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন— মুস্তাফিজুর রহমান তুর্জো (ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর), তায়েবা জামান নৈঋতা (প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর), মো. ইয়াসিন আরাফাত (কমিউনিটি সার্ভিস ডিরেক্টর), উৎপল কুমার মণ্ডল (ক্লাব সার্ভিস ডিরেক্টর), নুসরাত ইসলাম ঐতিহ্য (ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর), পূর্বা সমাদ্দার (সার্জেন্ট অ্যাট আর্মস), নিলয় রিদওয়ান কিরণ (সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস), ফারহান ফুয়াদ সাকিব ও রুকসিতা আক্তার রিমি (সহকারী প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর), অনুষ্কা রায় ও এম. শাহেদ ইবনে ইমন (সহকারী কমিউনিটি সার্ভিস ডিরেক্টর), মোহান আহমেদ শাহেদ ও সাবিহা রহমান রুমকি (সহকারী ক্লাব সার্ভিস ডিরেক্টর) এবং মনিরা আফরোজ মিম ও মো. জাহিদ হাসান শাওন (সহকারী ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর)।

সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের ক্লাবকে সত্যিকারের পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আগামী এক বছরে সামাজিক সেবামূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক আদনান শাহ আবির বলেন, আমরা এমন কিছু উদ্যোগ নিতে চাই যা শুধু রোটার‍্যাক্ট সদস্যদের নয় পুরো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকারে আসবে। দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার প্রস্তুতি এবং সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শেখা ও নিজেদের গড়ে তোলার আরও বেশি সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।

জেডএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ডাকসুর উদ্যোগে গেস্টরুম-গণরুম ও নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা

ইআবির উদ্যোগে ১৪৫ কৃতি শিক্ষার্থী ও ১০০ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পাচ্ছে অ্যাওয়ার্ড

ব্লু ইকোনমি গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিনের সমঝোতা

শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে আর ফেরেনি খুবির ৩৯ শিক্ষক

চবির ২৫০ মেধাবী ছাত্রীকে সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা

আপনাকে নিয়ে অডিটোরিয়ামে বসাবো, সেটাও আমাদের নেই

চবি শিবিরের নতুন কমিটি: সভাপতি রনি বহাল, সেক্রেটারি হাবিবউল্লাহ

সেকেন্ডেই মিলবে প্রাণীর প্রেসক্রিপশন

এসএসসির প্রস্তুতি নিতে হিমশিম পরীক্ষার্থীরা