হোম > ফিচার > ক্যাম্পাস

বিইউপিতে অনুষ্ঠিত হলো ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ’

আতিকুর রহমান নগরী

২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বিজয় অডিটোরিয়ামে ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিইউপির ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স (ডিএমআর) বিভাগ এ আয়োজন করে, যার বিষয়বস্তু ছিল ‘Earthquake in Bangladesh: Strengthening Urban Preparedness’।

দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ের ১৮টি দল সক্রিয়ভাবে অংশ নেয়। তারা ভূমিকম্প মোকাবিলায় কার্যকর প্রস্তুতি ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে মতবিনিময় করে এবং সৃজনশীল ধারণা উপস্থাপন করে। দুই দিনব্যাপী এই কর্মসূচিতে প্যানেল আলোচনা, পোস্টার প্রদর্শনী, এবং টেবিল-টপ এক্সারসাইজ (টিটিএক্স) এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নগর এলাকায় ভূমিকম্প মোকাবিলায় নতুন কৌশল ও নীতিগত প্রস্তাবনা তুলে ধরে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মাহবুব উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। উপাচার্য একটি সহনশীল ও প্রস্তুত জাতি গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষার অপরিহার্যতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে বিশ্ববিদ্যালয়সমূহ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান