হোম > শিক্ষা > ক্যাম্পাস

জ্ঞানচর্চা ও গবেষণার গুরুত্বপূর্ণ মাধ্যম আরবি ভাষা

প্রশিক্ষণ কর্মশালায় ইআবি ভিসি

স্টাফ রিপোর্টার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, আরবি ভাষা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রেই নয়, বরং জ্ঞানচর্চা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি বলেন, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে মাদরাসা শিক্ষাকে আরো যুগোপযোগী ও মানসম্মত করে গড়ে তুলতে পর্যায়ক্রমে অনুমোদনপ্রাপ্ত সব মাদরাসা শিক্ষককে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।সময়োপযোগী পাঠদান পদ্ধতি অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং পাঠগ্রহণে আগ্রহ সৃষ্টির সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে প্রথমবারের মতো অধিভুক্ত কামিল মাদরাসার শিক্ষকদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী ‘আরবি ভাষা পাঠদান পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার আরবি বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আরবি ভাষা শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জিয়াউর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, সহকারী অধ্যাপক জাহেদ উল্লাহ ও কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার আখলাকুল আম্বিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

দিনব্যাপী বিভিন্ন একাডেমিক সেশন, মতবিনিময় ও ব্যবহারিক আলোচনা শেষে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।

গণরুম-গেস্টরুম নিপীড়নের স্মৃতি ধরে রাখতে ডাকসুতে ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জিয়া, খালেদা, আবরার, হাদী—ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের সিলসিলা: সাদিক কায়েম

ঢাবিতে শিবিরের নিপীড়নবিরোধী আলোচনা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত

‘আবরার হত্যার পরও রাজপথ ছাড়েনি ছাত্রদল’

কী ছিল সেই স্ট্যাটাসে, যে কারণে শাহাদাত বরণ করতে হয়েছিল আবরার ফাহাদকে

‘পরের বছর যেন বলতে পারি—অন্তত একটি বিচারের অপেক্ষার অবসান হয়েছে’

আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী

কামিল পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী