হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

প্রতিনিধি, হাবিপ্রবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২২ জন শিক্ষার্থী জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘মিলেনিয়াম ফেলোশিপ’ এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

বৃহস্পতিবার হাবিপ্রবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতার মাধ্যমে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৬’এর ফেলোশিপে স্থান করে নিয়েছে হাবিপ্রবি। সারা বিশ্ব থেকে প্রাপ্ত ৬ হাজারের বেশি আবেদনের মধ্য থেকে নির্বাচিত ৩৩০টিরও বেশি ক্যাম্পাসের তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ২২ জন মেধাবী শিক্ষার্থী।

জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট’ (ইউএনএআই) এবং ‘মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক’ (এমসিএন)-এর উদ্যোগে আয়োজিত ফেলোশিপে যোগ্যতার ভিত্তিতে হাবিপ্রবির এই শিক্ষার্থীরা ফেলো হিসেবে নির্বাচিত হন।

এ কার্যক্রম ও তরুণ ফেলোদের সামাজিক উদ্যোগগুলো সমন্বয়ের জন্য ‘ক্যাম্পাস ডিরেক্টর’ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অনিমেষ চক্রবর্তী তপু এবং নিশিতা সাহা নদী। নির্বাচিত এই দুই ডিরেক্টর ২২ জন ফেলোকে সঙ্গে নিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

আন্তর্জাতিক এই অর্জন সম্পর্কে ক্যাম্পাস ডিরেক্টর অনিমেষ চক্রবর্তী তপু ও নিশিতা সাহা নদী জানান, বিশ্বমঞ্চে নিজের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার এই সুযোগ নিঃসন্দেহে অত্যন্ত গর্বের। হাবিপ্রবির ২২ জন ফেলোর উদ্ভাবনী চিন্তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিকভাবে পরিচালনা করাই তাদের মূল লক্ষ্য।

এ বিষয়ে হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক ও গৌরবময় বিষয়। আশা করছি, জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেবে।

জেডএম

৬৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

আইসিসির মাসসেরার দৌড়ে হাসান

বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষার পরিণতি পাকিস্তানের জন্য ভালো হয়নি: জামায়াত আমির

চীনের বন্দরে নোঙর করা কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

এক্সপ্রেসওয়েতে লাশ উদ্ধারের ঘটনায় বাসচালকের দায় স্বীকার

রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক

শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট

মিরসরাইয়ে মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের র‍্যালি ও সমাবেশ

গোয়ালন্দে কৃষকদের ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ