হোম > শিক্ষা > পরীক্ষা

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার

স্টাফ রিপোর্টার

পরীক্ষকের দায়িত্বে থেকেও নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে আলিম পরীক্ষার খাতা দেখানোর অভিযোগে নরসিংদীর মাধবদীর এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিন নরসিংদীর মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরীক্ষক নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে তা মূল্যায়ন করাচ্ছেন। পরে জানা যায়, আলিম পরীক্ষা-২০২৬-এর ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্রও তিনি একইভাবে শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করিয়েছেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাধবদী থানায় নাসির উদ্দিনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা করেন।

মাধবদী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় একটি ভিডিও পুলিশের কাছে রয়েছে। ভিডিওটি যাচাইসহ সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বোর্ডের সব পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে উত্তরপত্র মূল্যায়নে বিধি-বহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তাকে বোর্ডের যাবতীয় পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে আজীবন দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

১৩ দলের বাংলাদেশ ফুটবল লিগ

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

উত্তর গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথা নিশ্চিত করল ইসরাইল

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে বাহাস

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী