হোম > শিক্ষা > পরীক্ষা

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

আমার দেশ অনলাইন

আগামী বছর (২০২৭ সাল) অনুষ্ঠেয় দাখিল ও এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১৩টি বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন হবে। ১৫ সেপ্টেম্বর মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দাখিল ও এসএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে হওয়া বিষয়গুলো হলো―বাংলা ২য় পত্র (১০২), ইংরেজি ১ম পত্র (১০৭), ইংরেজি ২য় পত্র (১০৮), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (১৫৪), গণিত (১০৯), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০), পদার্থবিজ্ঞান (১৩৬), রসায়ন (১৩৭), জীববিজ্ঞান (১৩৮), উচ্চতর গণিত (১২৬), পৌরনীতি ও নাগরিকতা (১৪০), কৃষিশিক্ষা (১৩৪) ও গার্হস্থ্য বিজ্ঞান (১৫১)।

এদিকে বাংলা ১ম পত্রের পরিবর্তিত বিষয় কোড ১০১ হলেও এসএসসি ও দাখিল পর্যায়ের সিলেবাসের ভিন্নতার জন্য ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

এ ছাড়া ২০২৭ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় কোড বহাল থাকবে এবং আগের মতো পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার

ঢাবি মুজিব হলে ডাকসুর উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপন

২৫ লাখ আসনের বিপরীতে পাস ১১ লাখ, শূন্য থাকবে সাড়ে ১৩ লাখ

কারিগরিতে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

আলিমের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ, দাখিলের ফল কাল

১০ ঘণ্টা পর পরীক্ষার্থীদের আন্দোলন স্থগিত, আসছে নতুন কর্মসূচি

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে শোকজ

এইচএসসির প্রথম দুই পরীক্ষাতেই বিভিন্ন কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণ

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা

বিসিএসের ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ