হোম > শিক্ষা > পরীক্ষা

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে শোকজ

স্টাফ রিপোর্টার

এইচএসসি পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় দায়িত্বপ্রাপ্ত চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের স্বাক্ষরে এ নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি ও অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। প্রশ্নপত্রে এ ধরনের ভুল থাকায় পরীক্ষার হলে পরীক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে পড়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে এ ধরনের ত্রুটি পেশাগত দায়িত্বে অবহেলার শামিল। এতে সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ ঘটনায় কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া চার শিক্ষক হলেন—শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ছাত্রশিবিরের চার দফা দাবি

বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক, বোর্ডের তদন্ত কমিটি

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার

ঢাবি মুজিব হলে ডাকসুর উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপন

২৫ লাখ আসনের বিপরীতে পাস ১১ লাখ, শূন্য থাকবে সাড়ে ১৩ লাখ

কারিগরিতে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

আলিমের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ, দাখিলের ফল কাল

১০ ঘণ্টা পর পরীক্ষার্থীদের আন্দোলন স্থগিত, আসছে নতুন কর্মসূচি

এইচএসসির প্রথম দুই পরীক্ষাতেই বিভিন্ন কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণ