জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফলাফল প্রকাশ করে হবে আজ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। তারপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর। গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে শুরু হয়েছিল এই পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ১টায়। এতে অংশ নিয়েছিলেন প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা।
এবার শিক্ষার্থীরা দুইভাবে তাদের পরীক্ষার ফল দেখতে পারবেন—অনলাইন ও এসএমএস পদ্ধতিতে।
অনলাইন পদ্ধতি: শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখতে পাবেন।
এসএমএস পদ্ধতি: এছাড়া শিক্ষার্থীরা চাইলে তাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ফলাফল দেখতে পাবেন।
এবার পরীক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। এ বৃত্তি বণ্টন করা হয়েছে বোর্ড ভিত্তিক। উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ হয়েছে। নীতিমালা অনুযায়ী বৃত্তি দেয়া হচ্ছে শিক্ষার্থীদের।