হোম > শিক্ষা > পরীক্ষা

মাধ্যমিকের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পরিবর্তন

স্টাফ রিপোর্টার

দেশের মাধ্যমিক স্কুলগুলোর অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ২৮ জুনের পরিবর্তে ১ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৬ জুলাই।

গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক নোটিসে অনিবার্য কারণবশত এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৯ জুন রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্প্রতি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেখানে সারা দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এ কারণে পূর্বনির্ধারিত ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া অর্ধবার্ষিক পরীক্ষা পেছানো হয়েছে। এতে শিক্ষাসূচিতে কিছুটা ব্যাঘাত ঘটবে বলে শিক্ষকেরা জানিয়েছেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ছাত্রশিবিরের চার দফা দাবি

বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক, বোর্ডের তদন্ত কমিটি

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার

ঢাবি মুজিব হলে ডাকসুর উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপন

২৫ লাখ আসনের বিপরীতে পাস ১১ লাখ, শূন্য থাকবে সাড়ে ১৩ লাখ

কারিগরিতে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

আলিমের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ, দাখিলের ফল কাল

১০ ঘণ্টা পর পরীক্ষার্থীদের আন্দোলন স্থগিত, আসছে নতুন কর্মসূচি

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে শোকজ