হোম > শিক্ষা > পরীক্ষা

বিদেশি কেন্দ্র থেকে এইচএসসি পাস ২০৯ শিক্ষার্থী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চলতি বছর বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে এইচএসসিতে ২০৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। এ কেন্দ্রগুলোতে ২৩০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। শতকরা পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। ২১ জন শিক্ষার্থী ফেল করেছেন।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর এ ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।

এবারের এইচএসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়। গত ৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।

এইচএসসি পরীক্ষা: শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, শূন্য পাস ২৯৩টিতে

এইচএসসি ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ

সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ

যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ

দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ

এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার ৪৯.৪৩ শতাংশ

আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ছাত্রশিবিরের চার দফা দাবি