হোম > শিক্ষা > পরীক্ষা

এইচএসসি ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২। সে হিসাবে এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, এবার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন।

শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং খুদেবার্তার মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সে বছর মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে ওই বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এএম

এইচএসসি পরীক্ষা: শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, শূন্য পাস ২৯৩টিতে

বিদেশি কেন্দ্র থেকে এইচএসসি পাস ২০৯ শিক্ষার্থী

সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ

যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ

দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ

এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার ৪৯.৪৩ শতাংশ

আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ছাত্রশিবিরের চার দফা দাবি