হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

ঢাবির চার অধ্যাপককে সাময়িক বরখাস্ত, এক কর্মকর্তাকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে আখ্যায়িত করা, হুমকি দেওয়াসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া।

এ ছাড়া একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ লাভলু মোল্লা শিশিরকেও সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসআর

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি

উপাচার্য নিয়োগ নিয়ে ক্যাম্পাসে অস্থিরতা

ছাত্রদলের তিন নেতাকর্মীর ছাত্রত্ব সাময়িক বাতিল

অ্যাক্রেডিটেশন কাউন্সিলে এখনো বহাল তবিয়তে আওয়ামী ঘনিষ্ঠরা

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির মতবিনিময়

এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে