হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

স্টাফ রিপোর্টার

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ‘আমার দেশ’-কে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এর আগে ২৯ অক্টোবর এই ফল প্রকাশের কথা ছিল এবং এ বিষয়ে ২৬ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে থাকায় বিষয়টি তাকে অবহিত করা সম্ভব না হওয়ায় তখন বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে ফল প্রকাশের নতুন তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।

এদিকে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি থাকলেও তা ফল প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।

এইচএসসির ফল যেভাবে জানা যাবে

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি

উপাচার্য নিয়োগ নিয়ে ক্যাম্পাসে অস্থিরতা

ছাত্রদলের তিন নেতাকর্মীর ছাত্রত্ব সাময়িক বাতিল

অ্যাক্রেডিটেশন কাউন্সিলে এখনো বহাল তবিয়তে আওয়ামী ঘনিষ্ঠরা

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি