হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের আগামী ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষাটি সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১:০০ টায় শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী তা চলবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যেকোনো জরুরি নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অন্য কোনো অপ্রমাণিত বা বিভ্রান্তিকর সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি না করার জন্যও বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’ শুরু

মেয়াদ শেষ রাকসুর, পরবর্তী নির্বাচন নিয়ে ধোঁয়াশা

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

এইচএসসির ফল যেভাবে জানা যাবে

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি