হোম > শিক্ষা > প্রাথমিক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আমার দেশ অনলাইন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৫ সালের এ পরীক্ষা ১৫ এপ্রিল থেকে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, দেশের তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত অন্যান্য সব জেলায় পরীক্ষা শুরু হবে ১৫ এপ্রিল।

প্রথম দিন ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

অন্যদিকে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। এই তিন জেলায় ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। এরপর ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে তিন পার্বত্য জেলায় পরীক্ষা শেষ হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিয়োগবঞ্চিতদের আমরণ অনশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের হামলা

প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি

১১ অক্টোবরের মধ্যেই পদায়ন দাবি, ওরিয়েন্টেশন বর্জন করে আন্দোলনের ডাক প্রাথমিক শিক্ষকদের

ভেরিফিকেশনে প্রার্থীরা বাদ পড়ায় ক্ষোভ, মন্ত্রণালয়ের নরম সুর

প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয়

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, শিক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বোর্ডগুলো

পরীক্ষা নয়, প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে