হোম > শিক্ষা > প্রাথমিক

বৃত্তি পেল তাওসিফ সামি, লক্ষ্য বিজ্ঞানী হওয়া

স্টাফ রিপোর্টার

পঞ্চম শ্রেণির বৃত্তি অর্জন করে কৃতিত্ব দেখিয়েছে মেধাবী শিক্ষার্থী তাওসিফ সামি। বর্তমানে সে মিরপুরের মুহাম্মাদাবাদ ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় জুনিয়র বৃত্তি পরীক্ষা। বুধবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেন।

সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে সামি বলে, আল্লাহর অশেষ রহমত ছাড়া এ অর্জন সম্ভব হতো না। তার এই সাফল্যের পেছনে শিক্ষকদের পাশাপাশি সবচেয়ে বড় অবদান রয়েছে তার মায়ের।

বই পড়ার প্রতি প্রবল আগ্রহ এবং নতুন নতুন বিষয় জানার তীব্র কৌতূহল রয়েছে সামির। ভবিষ্যতে মহাকাশ নিয়ে গবেষণা করে বড় বিজ্ঞানী হওয়ার স্বপ্ন তার। মানুষের কল্যাণে কাজ করতে সবার কাছে দোয়া চেয়েছে এই মেধাবী শিক্ষার্থী।

কালিহাতীতে ব্রিজের ঢালে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

‘মেহফিল-এ-মুহাম্মাদ’ সিরাতমেলা

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাতে মহাসড়কে ১১ দলের নেতাকর্মীরা

ইডেন মহিলা কলেজে কার্যনির্বাহী পরিষদ গঠন

লংমার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলের ব্যাপক প্রস্তুতি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না