হোম > শিক্ষা > প্রাথমিক

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল রোববার প্রকাশ হয়নি। তবে চলতি সপ্তাহের মধ্যেই এ ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকের ফল প্রকাশের কাজ চলমান। সব কার্যক্রম শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়, যা এখনো মন্ত্রণালয়ে আসেনি। সে হিসাবে রোববার ফল প্রকাশের সম্ভাবনা নেই। তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এর আগে আজ রোববার প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হওয়ার গুঞ্জন ছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরাতে গণমাধ্যম খবর প্রকাশ করেছিল, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং এ কাজ বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে রোববার (১৮ জানুয়ারি) ফল প্রকাশ করা হতে পারে। কোনো কারণে তা সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি। এ পরীক্ষার কয়েক দিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেন।

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা

চট্টগ্রামে এবার কার দিকে সন্ত্রাসী রায়হানের বন্দুক

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

‘মেহফিল-এ-মুহাম্মাদ’ সিরাতমেলা

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাতে মহাসড়কে ১১ দলের নেতাকর্মীরা

ইডেন মহিলা কলেজে কার্যনির্বাহী পরিষদ গঠন