হোম > শিক্ষা > মাধ্যমিক

হেলিকপ্টারে এসএসসির পরীক্ষাকেন্দ্র ঘুরবেন শিক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনিয়ম ঠেকাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরই অংশ হিসেবে শিক্ষামন্ত্রী পুরোনো স্টাইলে হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় পরীক্ষার কেন্দ্রে যাবেন। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রগুলোতে কঠোর অভিযান চালানো হবে।

শনিবার রাতে রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মতবিনিময়ের আয়োজন করে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।

শিক্ষামন্ত্রী বলেন, আমাকে নকল ঠেকাতেই হবে। এর বিকল্প নেই। আমাকে আগের স্টাইলে হেলিকপ্টারে যেতে হবে। কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাব। কর্মকর্তা-মিডিয়া নিয়ে ঝাঁক বেঁধেই জেলায় জেলায় ছুটতে হবে।

এহছানুল হক মিলন বলেন, আমি প্রতিমন্ত্রী থাকাকালে নকল বন্ধ করেছিলাম। চাই না সেই নকল ফিরে আসুক। এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি নকল হয়। এ দিকটাতে বেশি নজর দেব। নকলের সিন্ডিকেট ভেঙে দিতে কেন্দ্রগুলোতে কক্ষ পরিদর্শক ঠিক করার ক্ষেত্রে এবং কেন্দ্র নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করব।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন আ ন ম এহছানুল হক মিলন। সে সময় হেলিকপ্টার নিয়ে পরীক্ষাকেন্দ্রে গিয়ে নকল ধরে তুমুল আলোচনায় আসেন তিনি।

শত্রুপক্ষ ব্যর্থ, ইরানই বিজয়ী: আমির হাতামি

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি

লেবানন-ইসরাইল চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহ প্রধানের

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সভাস্থলে কওমি ছাত্রদের কর্মসূচি, অনুমতি নেই জেলা প্রশাসনের

দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

যুদ্ধ সত্ত্বেও তেল রাজস্ব ও বাজেট লক্ষ্যমাত্রা অর্জন ইরানের

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার

ইমরানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মিয়াঁদাদ, জানালেন মুক্তির দাবি