হোম > শিক্ষা > সিলেট

সাবেক এমপি নাছির চৌধুরীকে দেখতে হাসপাতালে আমিনুল হক

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার সন্ধ্যায় ঢাকার সুপার স্পেশালাইজড বিএমইউ হাসাপাতালে চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্যকে দেখতে যান তিনি। সাক্ষাতকালে তিনি নাছির চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নেন৷ এসময় জাতীয়তাবাদী ছাত্রদল দিরাই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১৬ জুন নাছির উদ্দিন চৌধুরীকে রাজধানীর সুপার স্পেশালিজেড হসপিটাল বিএমইউ-তে ভর্তি করা হয়। নিউরোলজিস্ট প্রফেসর ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে৷ নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে অল্পদিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন।

সুনামগঞ্জের-২ দিরাই-শাল্লার সাবেক এমপি, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন থেকে অসুস্থ। কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন তিনি।

স্বজনরা জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন৷ নিয়মিত চিকিৎসা পেলে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক