হোম > প্রবাস

আমিরাতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আতিকুর রহমান নগরী

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্র’তে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের এক বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি টাকা ৫০ লাখ টাকা। বেলাল আবুধাবিতেই বসবাস করেন।

গত ২৪ জুনে কেনা ০৬১০৮০ নম্বর টিকিটের মাধ্যমে তিনি এই বিশাল অঙ্কের পুরস্কার জেতেন। তবে ড্র অনুষ্ঠানে বিজয়ীকে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও বেলালের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিগ টিকিট শোর উপস্থাপক রিচার্ড ও বুশরা। এরপরও আয়োজকরা তাকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এটি বিগ টিকিটের ইতিহাসে অন্যতম বড় জ্যাকপট পুরস্কার। এর আগেও কয়েকজন বাংলাদেশি বিগ টিকিটে পুরস্কার পেয়েছেন। সর্বশেষ গত মাসে মোহাম্মদ চৌধুরী নামের আরেক বাংলাদেশি ১ লাখ ৫০ হাজার দিরহামের সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ী হন। সূত্র: গালফ নিউজ।

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল