হোম > প্রবাস

কোকোর মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে মালয়েশিয়ায় স্মারকলিপি প্রদান

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মালয়েশিয়ায় স্মারকলিপি প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশি ও বিএনপির কর্মীরা।

মালয়েশিয়া বিএনপির কর্মীদের পক্ষ থেকে নাসির উদ্দিন নাসির ও মোহাম্মদ মিনহাজ মন্ডলের তত্ত্বাবধানে গতকাল কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

এ সময় নেতারা বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু নিয়ে এখনো জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ রয়েছে। এ রহস্য উদ্‌ঘাটনে একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে প্রত্যাহারসহ ৮ দফা দাবি উত্থাপন করা হয়।

এতে আরো উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িত করে দায়ের করা দুর্নীতি মামলার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতিগ্রস্ত কূটনীতিকদের প্রত্যাহার, শ্রমবাজারে সিন্ডিকেট ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নারী ও মানব পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ, কারাবন্দি প্রবাসীদের দেশে ফেরানোর উদ্যোগ এবং অবৈধ প্রবাসীদের বৈধতার সুযোগ সৃষ্টিতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদান কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় মো. মিনহাজ মন্ডল, মো. রাজু ইমন, আলী হানিফ, মো. ফারুক হোসেন, মো. মেহেদি হাসান, মো. আজিম হোসেন, মো. তনু সর্দার, মো. খোকন মিয়া, মো. সোহেল খন্দকার, মো. আব্দুর রহিম ও মো. শামিম উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

‘জনরায়কে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না’

কোনো পরিস্থিতিতে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির মেজবানে মাতলেন প্রবাসীরা

আইনশৃঙ্খলার অবনতি ও লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী

চুল কাটাতে গিয়ে বেঁচে গেলেন হাবিবুর

মালদ্বীপে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ