হোম > প্রবাস

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

সিলেট ব্যুরো

পর্তুগালের লিসবনে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মাহবুবুল আলম। তার দেশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামে।

জানা গেছে, মাহবুবুল আলমের পর্তুগালে লিসবনের আলমাদা এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। কয়েক বছর থেকে লিসবনে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।

পরিবারের বরাতে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবজাল হোসাইন জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। তারা ব্যবসাপ্রতিষ্ঠান লুট করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মাহবুবুল আলম। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত