হোম > প্রবাস

মালয়েশিয়ার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজ

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

মালয়েশিয়ার সাহিত্যাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করে এ বছরের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ২০২৫ জিতলেন বাংলাদেশি নির্মাতা, লেখক ও সংগঠক জাফর ফিরোজ। তার বহুল আলোচিত উপন্যাস ‘দ্য ফোরকড রোড’-এর জন্য তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) জুরি প্যানেলের চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস তান সেরি দাতুক সেরি ড. ইব্রাহিম শাহ আবু শাহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের স্বাক্ষরিত সার্টিফিকেট ও ট্রফি সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেতিয়া সিটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে জাফর ফিরোজের হাতে তুলে দেওয়া হয়।

জুরি প্যানেলের চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস তান সেরি দাতুক সেরি ড. ইব্রাহিম শাহ আবু শাহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের স্বাক্ষরিত সার্টিফিকেট ও ট্রফি তার কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, সমসাময়িক বিভাগে পুরস্কারপ্রাপ্ত এ উপন্যাসে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে।

উপন্যাসে আবরার ফাহাদের হত্যাকাণ্ড, ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন, রাজনৈতিক হত্যা-গুম এবং বৈষম্যবিরোধী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনা স্থান পেয়েছে। বিশেষত, জুলাই গণ-অভ্যুত্থানের ফলে যখন বাংলাদেশ অনিরাপদ হয়ে ওঠে তখন মালয়েশিয়ার সরকার কর্তৃক মালয়েশিয়ান নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ঘটনাও নিখুঁতভাবে উঠে আসে। এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের সমস্যাও এই উপন্যাসে গুরুত্ব পেয়েছে।

উপন্যাসটি লেখা শুরু হয় ১৬ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশের বিজয় দিবসে এবং শেষ হয় ৫ আগস্ট ২০২৪। বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে ও কল্পনার সৃজনশীল মিশ্রণ বইটিকে পাঠক ও সমালোচকদের কাছে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।

উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হলো রাইয়ান মালয়েশিয়ায় পড়তে আসা এক বিদেশি শিক্ষার্থী। একটি ফোনকল তার জীবনকে ওলট-পালট করে দেয়। বাবার খুনের সংবাদ, মায়ের অসুস্থতা, আর্থিক সংকট এবং অনিশ্চিত ভবিষ্যতের মাঝে চুরি হয়ে যায় তার বহুদিনের স্বপ্নের প্রকল্প।

রাইয়ান আটকে যায় জীবনের চৌরাস্তায়, সে কি দেশে ফিরে যাবে, লড়াই করবে, নাকি পড়াশোনা শেষ করবে? মানুষের সিদ্ধান্ত কতটা গভীরভাবে প্রভাব ফেলে এই উপন্যাসে সেই প্রশ্নই নতুনভাবে পাঠকের সামনে তুলে ধরেছেন। বইটি বর্তমানে অ্যামাজনেও পাওয়া যাচ্ছে।

কম্বোডিয়ায় আটক ৩০ বাংলাদেশির মুক্তি, দেশে ফিরছেন মঙ্গলবার

বাংলাদেশি বিজ্ঞানীর গবেষণার প্রশংসায় বিল গেটস

বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান

বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ না হলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি

ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক গল্প

চীনের বৃত্তিতে বদলে গেছে ছাইয়েদুলের শিক্ষাজীবন

নেপালে আকস্মিক বন্যায় আটকে পড়া ৯ বাংলাদেশিকে উদ্ধার

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে অতি জরুরি বিজ্ঞপ্তি

রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে দেখছে ইইউ

সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির