হোম > প্রবাস

নেপালে আকস্মিক বন্যায় আটকে পড়া ৯ বাংলাদেশিকে উদ্ধার

আমার দেশ অনলাইন

নেপালে আকস্মিক বন্যায় আটকে পড়া ৯ বাংলাদেশি ট্রেকারকে নিরাপদে উদ্ধার করে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের নিরাপদে কাঠমান্ডুতে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের তথ্য অনুযায়ী, গোরখা জেলার চুমনুব্রি এলাকার জগৎ থেকে মানাসলু বেস ক্যাম্পের দিকে যাওয়ার পথে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার কারণে আটকা পড়েন ওই বাংলাদেশি ট্রেকাররা। পরে নেপাল সরকারের সহযোগিতায় তাদের উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য নেপাল সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ট্রেকারদের নিরাপত্তা নিশ্চিত করতে নেপাল সরকার ও সংশ্লিষ্ট সবার দ্রুত সাড়া, মানবিক সহায়তা এবং সমন্বিত প্রচেষ্টা প্রশংসনীয়।

দূতাবাস আরো জানায়, এই উদ্ধার কার্যক্রমের অংশ হতে পেরে তারা আনন্দিত। বিপদের সময়ে সহযোগিতা ও সংহতির এই দৃষ্টান্ত বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে অতি জরুরি বিজ্ঞপ্তি

রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে দেখছে ইইউ

সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির

সিঙ্গাপুরে বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের কল্যাণে নতুন উদ্যোগ

কায়রোতে সম্মাননা পেলেন আমার দেশ সহসম্পাদক আলী হাসান তৈয়বসহ ৬ ইসলামী ব্যক্তিত্ব

কায়রোতে অনুষ্ঠিত হলো আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সমকামী সেজে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি

আমিরাতে জমকালো আয়োজনে কলম অ্যাকাডেমি লন্ডনের প্রতিষ্ঠাবার্ষিকী

মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর