হোম > প্রবাস

আবুধাবির বিগ টিকিট লটারি জিতলেন ১৪ প্রবাসী বাংলাদেশি

স্টাফ রিপোর্টার

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিগ টিকিট লটারি জিতেছেন ১৪ প্রবাসী বাংলাদেশির একটি দল। তারা প্রত্যেকেই দুবাইয়ে জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। মূল্য বেশি হওয়ায় দলটি প্রতি মাসে এই টিকিট কিনে আসছিল তিন বছর ধরে। বিজয়ী টিকিটে অর্থের পরিমাণ ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ২৮ লাখ টাকা।

এভাবে অসংখ্যবার এ ধরনের লটারির টাকা বাংলাদেশে এসেছে রেমিট্যান্স হয়ে। অথবা এই টাকা বিনিয়োগের মাধ্যমে আমিরাতে গড়ে তোলা হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে বহু রেমিট্যান্স যোদ্ধার। মার্চের ৩ তারিখে আবুধাবির বিগ টিকিটে দুবাইয়ের জাহাজ শ্রমিক নরসিংদীর ছেলে জাহাঙ্গীর আলমসহ কোটিপতি হয়েছেন আরও ১৩ জন শ্রমিক।

প্রাপ্ত অর্থ ১৪ জনের মধ্যে সমানভাবেন বণ্টন করলে ৪ কোটি ৭৩ লাখ টাকার বেশি পাবেন প্রত্যেকে। কোটিপতি হওয়া শ্রমিকরা জানান, সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করবেন তারা।

ড্রয়ের এক মাসের মধ্যে নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে লটারি বিজয়ীর টাকা পরিশোধ করে থাকে আবুধাবির বিগ টিকিট কর্তৃপক্ষ।

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

জাগপার মালয়েশিয়া শাখা কমিটি ঘোষণা

জাগপা সৌদি আরব শাখার কমিটি গঠন

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিরসনে বিশেষ সেল গঠন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে স্মরণসভা

ফেসবুকে স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত

লেবাননে ইসরাইলি হামলায় ৪ বাংলাদেশি আহত

মালয়েশিয়ায় ভ্রাতৃত্ব ও ভালোবাসায় প্রবাসীদের ঈদ উদযাপন

সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

সৈয়দপুর ইয়ুথ অর্গানাইজেশন ডেভোলাপমেন্টের দায়িত্বে শাহবির আহমেদ ও সৈয়দ রিয়াদ