হোম > প্রবাস

দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি

আমার দেশ অনলাইন

মিলেনিয়াম মিলিয়নিয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্রয়ের পর ফটোসেশন। ছবি: সংগৃহীত

আরব আমিরাতের (দুবাই) ডিউটি ফ্রি লটারির ড্রতে ১ মিলিয়ন ডলার (১২ কোটি ২৫ লাখ টাকা) জিতেছেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশ দূতাবাসের এক কর্মচারী।

বুধবার অনুষ্ঠিত দুবাইয়ের সর্বশেষ ডিউটি ​​ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্রতে তিনি এ পুরস্কার জিতেন।

বিজয়ী এ কে মনিরুল ইসলাম (৫২) একজন বাংলাদেশি নাগরিক। তিনি ১০ বছর ধরে বাহরাইনের মানামায় বসবাস করছেন এবং তিন বছর ধরে দুবাই ডিউটি ​​ফ্রি প্রোমোশনে অংশ নিয়ে আসছেন।

গত ১৮ মার্চ অনলাইনে কেনা টিকিটের মাধ্যমে মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৩৯-এ তিনি ১ মিলিয়ন ডলার জেতেন।

অনলাইনের মাধ্যমে বসে থেকেও এই লটারিতে অংশ নেওয়া যায়। ভ্রমণকারীরা বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন। টিকিট কেনার পর একটি নির্দিষ্ট সিরিজের সব টিকিট বিক্রি হয়ে গেলে ডিউটি ফ্রির প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক ড্রয়ের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল