হোম > প্রবাস

বিমান বিধ্বস্তের ঘটনায় ইলিয়াস কাঞ্চনের শোক, সুষ্ঠু তদন্ত দাবি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

এক শোকবার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে কষ্ট না দেয়—এই প্রার্থনা করছি।”

এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’ তিনি এই দুর্ঘটনার কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, “জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই। এমন দুর্ঘটনা আমাদের সকলের জন্য বেদনাদায়ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ধরনের দুর্ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।”

তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

লন্ডন থেকে এক বার্তায় এই শোক বাণী পাঠান ইলিয়াস কাঞ্চন।

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল