হোম > প্রবাস

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির স্মরণসভা ও দোয়া

প্রবাস ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। গত সোমবার (৫ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন নিউইয়র্কে এ স্মরণসভার আয়োজন করে। এতে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত দলটির নেতাকর্মীরা।

স্মরণসভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, দেশের জন্য আন্দোলন-সংগ্রাম আর ত্যাগ স্বীকার করেছেন খালেদা জিয়া। তার মৃত্যুতে গোটা বিশ্বের মানুষের বিপুল অংশগ্রহণে এমন জানাজা পৃথিবীতে বিরল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

তিনি বলেন, মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে সম্মান পেয়েছেন তা ইতিহাস রচনা করেছে। আন্দোলন-সংগ্রামে কখনো পিছু হটেননি তিনি। সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে দল ও দেশকে এগিয়ে নিয়েছেন। দেশের জন্য তার যে ত্যাগ, জাতি তা মূল্যায়ন করেছে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন— আখতার হোসেন বাদল, কাজী সাখাওয়াত হোসেন আজম, মোশারফ হোসেন সাবুল, বাসেত রহমান, সাদিল হোসেন, আলী ইমাম সৈকত, সালেহ চৌধুরী, আজহারুল মিলন, ফরহাদ খোকন, চেয়ারম্যান হারুণ, মাসুদ হোসেন প্রমুখ।

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরো ১৭২ বাংলাদেশিকে

প্রবাসীদের অধিকার আদায়ে লন্ডনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ