হোম > প্রবাস

জাগপা সৌদি আরব শাখার কমিটি গঠন

আমার দেশ অনলাইন

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সৌদি আরব শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) দলটির মুখপাত্র রাশেদ প্রধান নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে তাসলিম হোসাইন রাকিবকে সভাপতি এবং মো. আরিফুল ইসলাম মিঠুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে রাশেদ প্রধান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। দেশের অর্থনীতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামীতেও আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করি।”

নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. উজ্জ্বল স্বজল, রাকিব হোসাইন ও মুশরেফুল ইসলাম মুশফিক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কবির হোসেন, মো. আতিকুল ইসলাম এবং মো. রিয়াদ মিয়া।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নূরে আলম, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, প্রচার সম্পাদক তাইজুল ইসলাম নিলয়, অর্থ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হারুন আর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম লিটন, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-প্রচার সম্পাদক তানজিল হোসাইন এবং আন্তঃসম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে কাওছার হোসাইন দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাওন আহমেদ, শরিফুল ইসলাম দর্জি ও মোক্তার শিকদার।

জানা গেছে, সৌদি আরব শাখার এ কমিটি গঠনের কার্যক্রম সমন্বয় করেন জাগপা’র সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন এবং যুব জাগপা’র সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার।

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল