হোম > প্রবাস

কুয়ালালামপুরে ইসরাইলবিরোধী সমাবেশে মানুষের ঢল

প্রবাস ডেস্ক

টানা বৃষ্টিও আটকাতে পারেনি ইসরাইলবিরোধী সমাবেশে অংশ নেওয়া কুয়ালালামপুরের হাজারো মানুষকে। কুয়ালালামপুরে শুক্রবার সকাল থেকেই বৃষ্টি। জুমার নামাজ শেষে রাজধানীর তাবুং হাজি ভবনের সামনে বিশিষ্ট বক্তাদের বক্তব্যের পর জনতা মার্কিন দূতাবাসের দিকে মিছিল করে।

স্লোগানে মুখরিত এই মিছিল গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করে এবং ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা জানায়।

সমাবেশে বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের বার্তা। তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)-কে সীমাহীন মানবতার প্রতীক আখ্যা দেন। তার মতে, খাদ্য ও ওষুধ বহনকারী স্বেচ্ছাসেবকদের আটক করা মানবিক নীতির পরিপন্থি।

এই সমাবেশে প্রমাণিত হলো, গাজা ইস্যুতে মালয়েশিয়ার জনগণ গভীরভাবে সম্পৃক্ত। তবে সরকারের ভূমিকা কেবল প্রতিবাদের মধ্যে সীমিত নয়; বরং আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য রক্ষাও জরুরি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া প্রকাশ্যে ফ্লোটিলা অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজার মানবিক সংকটে নীরব থাকা মানে অন্যায়ের অংশীদার হওয়া। তবে কূটনৈতিক চাপে তারা মিশনে সরাসরি অংশ না নিলেও রাজনৈতিক সমর্থন অব্যাহত রেখেছে।

মালয়েশিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া ও কাতারের অবস্থান দেখায় যে মুসলিম বিশ্বের জনমানসে ফিলিস্তিন প্রশ্নে এক ধরনের ঐক্য রয়েছে। কিন্তু পশ্চিমা বিশ্বের দ্বিধাগ্রস্ত অবস্থান ফ্লোটিলা আন্দোলনকে বৈশ্বিক কূটনীতিতে কাঙ্ক্ষিত শক্তি এনে দিতে পারছে না।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের সরদার ফরিদ নিহত

প্রবাসে বৈশাখের রঙিন উৎসব

প্রথম বাংলাদেশি হিসেবে কানাডার এমপি নির্বাচিত হলেন ডলি বেগম

প্রবাসী সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শে গড়ে তোলার আহ্বান

সৌদিতে দেয়ালচাপায় বাংলাদেশির মৃত্যু

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ

আবারও খুলছে মালয়েশিয়া শ্রম বাজার, কমছে ব্যয়

গাজা–সুদান ও দেশে অসহায়ের সহায় হাফেজ্জী

ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার