হোম > প্রবাস

অস্ট্রেলিয়ায় আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানমালা

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের প্রতিষ্ঠিত ও পরিচালিত সামাজিক ও ধর্মীয় সংগঠন ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেলের (আইপিডিসি) ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশটির বিভিন্ন শহরে বেশ কিছু প্রধান শহরে মার্চ এবং এপ্রিল মাসে ইসলামী আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানগুলোতে আলোচক হিসেবে যোগ দিতে বাংলাদেশের সুপরিচিত ধর্মীয় বক্তা মওলানা মিজানুর রহমান আজহারী ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় এসে পৌঁছেছেন। এছাড়া আগামী কয়েকদিনের মাঝে বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব মওলানা আহমাদুল্লাহও এসে পৌঁছাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

“লিগ্যাসি অফ ফেইথ” শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানগুলোতে প্রবাসী বাংলাদেশিদেরকে সপরিবারে অংশগ্রহণের জন্য আয়োজক সংগঠন আইপিডিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করেন। তারা জানান, https://25years.ipdc.org.au/ ওয়েবসাইটের মাধ্যমে টিকিট ক্রয় করে অংশগ্রহণ করতে ইচ্ছুক যে কোন প্রবাসী বাংলাদেশি তাদের আসন নিশ্চিত করতে পারেন।

৩১ মার্চ মঙ্গলবার বিকেল ছয়টায় ব্রিসবেন ইসলামিক কলেজে প্রথম “লিগ্যাসি অফ ফেইথ” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরবর্তীতে ৩ এপ্রিল শুক্রবার বিকেলে মেলবর্নের আল তাকওয়া কলেজ, ৪ এপ্রিল শনিবার বিকেলে সিডনির ডায়মন্ড ভেন্যু, ৬ এপ্রিল সোমবার বিকেলে ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল শুক্রবার বিকেলে এডিলেইডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল শনিবার পার্থে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বাংলাদেশ থেকে আগত অতিথিবৃন্দ তাদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন।

আয়োজক সংগঠন আইপিডিসি প্রত্যাশা করছে এই আয়োজন এবং পাশাপাশি সংগঠনটির নিয়মিত নানা আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে শিশু, কিশোর, তরুণ, নারী সহ সকল প্রবাসীরা প্রবাস জীবনে ইসলাম চর্চায় উৎসাহিত হবেন এবং উপকৃত হবেন।

প্রযুক্তি-পর্যটন ও সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির আহ্বান রাষ্ট্রদূত শফিকুর রহমানের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিল হাইকমিশন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

অস্ট্রেলিয়ায় কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা

সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক