হোম > প্রবাস

দণ্ডিত ২৫ জুলাইযোদ্ধাকে ক্ষমা করল আমিরাত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার আমিরাতি দূতাবাস।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আমিরাতের প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমার সিদ্ধান্ত নেন।

ওই বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পালন করেন। এতে ওই দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার ও বিচার করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে দণ্ডিতদের ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিল।

আমিরাত দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও পরিচায়ক।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে বিরল এক প্রতিবাদে অংশগ্রহণের দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করা হয়েছিল। এটি আমিরাতের মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মহানুভবতা ও উদারতার প্রতিফলন।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরো ১৭২ বাংলাদেশিকে

প্রবাসীদের অধিকার আদায়ে লন্ডনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

আইজিপির মনে বসবাস করেন খুনি হাসিনা

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক কমিউনিটি ডিনার

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকা দামের ফ্ল্যাট জব্দ

বাংলাদেশিসহ ৭২১ বিদেশি নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়া