হোম > প্রবাস

স্বাধীনতা ও জুলাই বিপ্লব জাতীয় মুক্তির পথ: প্যাট্রিয়টস অব বাংলাদেশ

আমার দেশ অনলাইন

একাত্তরের মহান স্বাধীনতা ও ২৪-এর জুলাই বিপ্লব জাতীয় মুক্তির পথ বলে মন্তব্য করেছেন, প্যাট্রিয়টস অব বাংলাদেশ ও বাংলাদেশ ফোরাম যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার চেতনা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। অন্যথায় আমাদের সকল অর্জন ভূলুণ্ঠিত হবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি - জাগপার সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, জুলাই সনদের বাস্তবায়ন না হলে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধের হুমকি দিয়েছে। ১৭ বছর ধরে নির্বাসিত বিএনপি আজ ক্ষমতায় আসার পর দেশের রক্তঝরা জুলাই শহীদদের কথা ভুলে গিয়ে ফ্যাসিবাদের নতুন পথে হাঁটতে শুরু করেছেন। তারা নতুন করে ভারতের দালাল হয়ে উঠছেন।

তিনি বলেন, অরক্ষিত স্বাধীনতাকে রক্ষার প্রয়োজন ২৪-এর জুলাই বিপ্লব হয়েছে। জনগণের ওপর আওয়ামী ফ্যাসিবাদের বৈষম্যমূলক আচরণ ও ভারতীয় একতরফা শোষণ নীতির কারণে এই বিপ্লব ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। জুলাই সনদের উপর অনৈতিক হস্তক্ষেপ করলে আবারও দেশ-বিদেশ থেকে গণ-অভ্যুত্থানের ডাক আসবে।

সভাপতিত্ব বক্তব্যে বাংলাদেশ ফোরামের সদস্য সচিব এমদাদ চৌধুরী দীপু বলেন, স্বাধীনতা শুধু একটি ঐতিহাসিক অর্জন নয়, এটি একটি চলমান দায়িত্ব। আজকের প্রেক্ষাপটে মানবাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের নতুন করে রাষ্ট্রগঠনের পথ ভাবতে হবে।

সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্ক একটি হোটেলে প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম এর যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

প্যাট্রিয়টস অব বাংলাদেশ-এর আবদুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দীনের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের নেতা আজিজুর রহমান,তুহিন মালিক, নুরুল হক চৌধুরী, জেএসএফের সভাপতি হাজী আনোয়ার হোসেন, কমিউনিটি লিডার মোহাম্মদ জাবেদ উদ্দিন, মোহাম্মদ জহিরুল হক মুকুল, এনসিপি নেতা রাকিব, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি দিপু চৌধুরী, বাংলাদেশ ফোরামের আবদুল আলীম,নামুল হক তালুকদার, রুকসানা পারভিন, সালাউদ্দিন রহমান, বকুল আহমেদ, আবুল হোসাইন ও কাজল আহমেদ।

চীনের বৃত্তিতে বদলে গেছে সাইয়েদুলের শিক্ষাজীবন

নেপালে আকস্মিক বন্যায় আটকে পড়া ৯ বাংলাদেশিকে উদ্ধার

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে অতি জরুরি বিজ্ঞপ্তি

রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে দেখছে ইইউ

সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির

সিঙ্গাপুরে বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের কল্যাণে নতুন উদ্যোগ

কায়রোতে সম্মাননা পেলেন আমার দেশ সহসম্পাদক আলী হাসান তৈয়বসহ ৬ ইসলামী ব্যক্তিত্ব

কায়রোতে অনুষ্ঠিত হলো আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সমকামী সেজে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি