হোম > প্রবাস

জাগপার মালয়েশিয়া শাখা কমিটি ঘোষণা

আমার দেশ অনলাইন

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র মালয়েশিয়া শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার জাগপা’র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এই কমিটির অনুমোদন দিয়েছেন।

মালয়েশিয়া জাগপা’র এই কমিটি যৌথভাবে সমন্বয় ও ঘোষণা করেন জাগপা’র সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন এবং যুব জাগপা’র সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার।

নবগঠিত মালয়েশিয়া শাখা কমিটিতে সভাপতি পদে মো. ইব্রাহীম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আবু মুসা নির্বাচিত হয়েছেন।

কমিটি অনুমোদনকালে জাগপা’র মুখপাত্র রাশেদ প্রধান নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ইনসাফের লড়াই চালিয়ে যেতে হবে। আধিপত্যবাদী সকল শক্তিকে নিঃশেষ না করা পর্যন্ত আমাদের এই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চলছে এবং চলবে, ইনশাআল্লাহ।"

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে তোফায়েল আহমেদ ও জোবায়ের হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন জিহাদ ও জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক মাহফুজ ইসলাম সাগর, প্রচার সম্পাদক আবদুল্লাহ হাবীব, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য পদে মেহেদী হাসান প্রমুখ

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল