হোম > প্রবাস

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

আমার দেশ ডেস্ক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেনাং রাজ্য ও আশপাশের এলাকায় বসবাসকারী ৬ শতাধিক বাংলাদেশি কর্মী রাজধানী কুয়ালালামপুরে না গিয়েই বাংলাদেশ হাইকমিশনের মোবাইল টিমের মাধ্যমে পাসপোর্ট অ্যানরোলমেন্ট, পাসপোর্ট ডেলিভারি, ট্রাভেল পারমিটসহ বিভিন্ন কনস্যুলার সেবা পেয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে সরকারি ছুটির দিনেও বিভিন্ন রাজ্যে গিয়ে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। কর্মস্থল থেকে ছুটি না পাওয়া কিংবা ৫ থেকে ৬০০ কিলোমিটার দূর থেকে কুয়ালালামপুরে গিয়ে সেবা নেওয়া সম্ভব নয়—এমন প্রবাসীদের কথা বিবেচনা করে একাধিক মোবাইল টিম ছুটির দিনেও বিভিন্ন রাজ্যে গিয়ে সেবা দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ২২ ও ২৩ আগস্ট পেনাং রাজ্য ও আশপাশের এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য দুদিনব্যাপী মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়। পৃথক ক্যাম্পে দুই দিনে পাঁচ শতাধিক পাসপোর্ট অ্যানরোলমেন্ট, শতাধিক পাসপোর্ট ডেলিভারি এবং ট্রাভেল পারমিটসহ অন্যান্য কনস্যুলার সেবা দেওয়া হয়।

প্রবাসীদের সেবা সহজ করতে মোবাইল টিমের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাইকমিশন। একই সঙ্গে প্রবাসী কর্মীদের অনিয়মিত অভিবাসন পরিহার এবং স্থানীয় আইন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক গল্প

চীনের বৃত্তিতে বদলে গেছে ছাইয়েদুলের শিক্ষাজীবন

নেপালে আকস্মিক বন্যায় আটকে পড়া ৯ বাংলাদেশিকে উদ্ধার

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে অতি জরুরি বিজ্ঞপ্তি

রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে দেখছে ইইউ

সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির

সিঙ্গাপুরে বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের কল্যাণে নতুন উদ্যোগ

কায়রোতে সম্মাননা পেলেন আমার দেশ সহসম্পাদক আলী হাসান তৈয়বসহ ৬ ইসলামী ব্যক্তিত্ব

কায়রোতে অনুষ্ঠিত হলো আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সমকামী সেজে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩