হোম > প্রবাস

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে অতি জরুরি বিজ্ঞপ্তি

আমার দেশ অনলাইন

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে অতি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২১ মিনিটে ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, চলমান পরিস্থিতি সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ প্রেক্ষাপটে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি-সংক্রান্ত যে কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক, ইউটিউব, এক্স, প্রভৃতি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হলো। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানসমূহ এড়িয়ে চলার জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে।

যেকোনো তথ্যের জন্য দূতাবাসের নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

নম্বরগুলো হলো, ৮০০১০০০১২৫ (শ্রম সংক্রান্ত টোল ফ্রি নম্বর), ৮০০১০০০১২৬ (পাসপোর্ট-সংক্রান্ত টোল ফ্রি নম্বর), ৮০০১০০০১২৪ (ডিপ্লোম্যাটিক উইং সংক্রান্ত), মৃত্যু-সংক্রান্ত হটলাইন নম্বর +৯৬৬৫৭০২১২১৮০.

এ ছাড়া নিয়মিত আপডেটের জন্য দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ https://www.facebook.com/bdembassyrivadh ফলো রাখতে জানানো হয়েছে।

সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড

নিউইয়র্কে হ্যারি কে টমাসের বক্তব্যে বিব্রত আ.লীগের নেতাকর্মীরা

দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়ছে তরুণদের

যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন করল স্পেন যুবদল

দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিরা

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা